ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আগামী ১০ দিন গ্যাসের চাপ কম থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  7:59 PM

news image

কারিগরি ক্রুটির কারণে ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি বলা হয়েছে, কারিগরি কারণে আজ ১২ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সেই সঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এর আগে সম্প্রতি বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং তাৎক্ষণিক যোগাযোগ নম্বরের তথ্য জানিয়েছিল তিতাস গ্যাস। সেখানে বলা হয়, বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্নাঘরে সার্বক্ষণিক বায়ুপ্রবাহের ব্যবস্থা রাখুন। রান্না ঘরের দরজা-জানালা খোলার ১০-১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না এবং বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসের লাইন, চুলার লিকেজ পরীক্ষা করান। এ ছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর উল্লেখ করা হয়েছে, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ ০২-৫৫০১২২৫৩, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা উত্তর ব্যবস্থাপক ০২-৫৫০৪৫১৩৩, জরুরি অভিযোগ কেন্দ্র গুলশান টেলিফোন: ০২-৫৫০৪৫১১৩, ০২-৫৫০৪৫১১৪, মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৭, ০১৯৫৫-৫০০৪৯৮। ধানমন্ডি টিম: ০১৯৫৫-৫০০১৯৪, গুলশান টিম: ০১৯৫৫-৫০০১৯২, মিরপুর টিম: ০১৯৫৫-৫০০১৯৩। অন্যদিকে জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা দক্ষিণ ব্যবস্থাপক ০২-৯৫৬৩৬৭০, জরুরি অভিযোগ কেন্দ্র মতিঝিল টেলিফোন: ০২-৯৫৬৩৬৬৭, ০২-৯৫৬৩৬৬৮। মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৯, ০১৯৫৫-৫০০৫০০। মতিঝিল টিম: ০১৯৫৫-৫০০১৮৮, পোস্তগোলা টিম : ০১৯৫৫-৫০০১৯০, উত্তরা টিম: ০১৯৫৫-৫০০১৯৫। এ ছাড়া বলা হয়েছে, শুধু জরুরি অভিযোগ কেন্দ্রে কল এন্ট্রি করা হয় এবং প্রয়োজনে কল সেন্টার নম্বর ১৬৪৯৬ নম্বরে কল করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম