ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা: ব্রিটেনে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত ছয় বছর পর একসঙ্গে ‘ফোর্স ৩’-এ জন-নোরা সৌদির দুই গুরুত্বপূর্ণ বন্দরে হুতির হামলা বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

আগামী বছর বাংলা‌দেশ সফর কর‌বেন সৌ‌দি যুবরাজ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:52 PM

news image

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান। তিনি জানান, আগামী বছর এই সফর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকায় সৌদির ৯৩তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ‌্য জানান রাষ্ট্রদূত। বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত জানান, “আগামী বছর ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের জন্য দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা করছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণ গ্রহণ করে চলতি বছরেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে সফর সংক্রান্ত স্বীকৃতিপত্র ঢাকাকে দিয়েছে রিয়াদ। তবে বাংলাশের জাতীয় নির্বাচনসহ যুবরাজের সুবিধাজনক সময় বিবেচনায় সফরটি আগামী বছরে হওয়ার কথা জানান রাষ্ট্রদূত দুহাইলান। এর আগে ১৯৮৫ সালে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ঢাকা সফর করেছিলেন।  বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম