ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২২,  4:52 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে।

জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করা হবে। মন্ত্রী আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ। বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা চাননি। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে। ডা. দীপু মনি বলেন, বিশ্ব ব্যবস্থায়  আমাদের সন্তানেরা কতটা অবদান রাখবে তা নির্ভর করবে বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যাবস্থায় কতটা পরিবর্তন নিয়ে আসতে পারব তারপর ওপর।  এ সময় শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম শরীফ বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ৪৭নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযলয়ের ভবন উদ্বোধন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম