ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আগামীকাল সচিবালয়ে বিক্ষোভের ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৫,  5:44 PM

news image

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন সচিবালয়ের কর্মচারীরা। এ দাবিতে (১৯ জুন) আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সচিবালয়ের ৬ নম্বর ভবনের কয়েকটি ফ্লোর প্রদক্ষিণ করে ভবনের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান, আজকের (১৮ জুন) মধ্যে দাবি মেনে নিয়ে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করা হলে রবিবার (২২ জুন) থেকে লাগাতার ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই আন্দোলনে দেশের সব সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করে কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, নেতা গোলাম রব্বানী প্রমুখ। সমাবেশ থেকে নুরুল ইসলাম আগামী দিনের কর্মসূচির ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে আবারো বিক্ষোভ সমাবেশ হবে। তিনি বলেন, আমাদের দাবি আজকের মধ্যে মানা না হলে, ২২ জুন থেকে সারা দেশের সরকারি কর্মচারীদের নিয়ে লাগাতার ও কঠোর কর্মসূচি শুরু করা হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম