ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আগামীকাল থেকে কার্যকর হচ্ছে শিক্ষার্থীদের হাফ ভাড়া

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  6:44 PM

news image

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বুধবার থেকে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ কথা জানিয়েছেন। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। এজন্য শিক্ষার্থীর ছবিযুক্ত পরিচয়পত্র দেখাতে হবে।

হাফ ভাড়া ঢাকা মহানগর এলাকায় কার্যকর হবে। ঢাকার বাইরে হাফ ভাড়া কার্যকর হবে না। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় হাফ ভাড়া কার্যকর হবে না। সড়ক নিরাপদের জন্য ৯ দফা দাবিতে আজ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন হয়। ওই সময় ৯ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর পরিবহন মালিকদের চাপে সরকার বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ায়। এর পর থেকেই বাসে অর্ধেক ভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এর মধ্যে গেল সপ্তাহের বুধবার সড়কে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈমের মৃত্যুর পর সেই আন্দোলন আরও গতি পায়। টানা পাঁচ দিন তাদের বিক্ষোভ-অবরোধে রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম