ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে এলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ৩ কোটি টাকার ট্যাপেনটাডোল জব্দ সন্ধ্যায় ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু মন্ত্রী-প্রতিমন্ত্রী যত সুবিধা পাবেন আর সক্রিয় থাকবে না প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

আখাউড়ায় সাড়া ফেলেছে ৫ কেজি ওজনের মিষ্টি আলু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২,  10:19 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষক হোসেন মিয়ার জমি থেকে পাঁচ কেজি ওজনের একটি  মিষ্টি আলু তোলা হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের জমি থেকে এই মিষ্টি আলুটি তোলা হয়। হোসেন মিয়া ওই গ্রামের রেজু মিয়ার ছেলে। খবর পেয়ে বিশাল আকৃতির এই আলু দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ এসে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিশাল আকৃতির এই আলুটি বর্তমানে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায়  প্রদর্শিত হচ্ছে। কৃষক হোসেন মিয়া বলেন,  ১৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শে তিনি সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলুর লতা রোপণ করেন। আলুর লতা রোপণের ৬-৭ মাসের ব্যবধানে জমিতে ফলন হয়।

সোমবার জমি  থেকে আলু তোলার জন্য মাটি খুঁড়তে শুরু করেন। প্রথমে বুঝতে পারেননি এটি মিষ্টি আলু। পরে উৎসাহ নিয়ে আলুর চারদিক থেকে মাটি সরানোর পর অবাক হয়ে যান। বিশাল আকৃতির মিষ্টি আলুটি তোলা হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। পরে ওজন করে দেখা যায় এই  আলুর ওজন ৫ কেজি ১০০ গ্রাম। তিনি বলেন এখন পর্যন্ত এই আলুটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় আলুর ফলন। কম খরচে অধিক ফলন পেতে মিষ্টি আলু চাষের বিকল্প নেই।  ১৫ শতাংশ জায়গার মধ্যে ২৫ থেকে ৩০ মণ আলু উৎপাদন হবে বলে তিনি আশা করছেন। প্রতি কেজি আলু স্থানীয় বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দা মো. বাবলু মিয়া বলেন, উপজেলায় এতো বড় ওজনের মিষ্টি আলু জমিতে চাষ হতে তিনি প্রথম দেখেছেন। খবর পেয়ে তিনি আলুটি দেখতে হোসেন মিয়ার বাড়িতে এসেছেন। শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, মেলায় গিয়ে উপজেলা কৃষি অফিসের স্টলে এই আলুটি তার নজরে পড়ে। প্রথমে বুঝতে পারেননি এটি আলু। উপজেলার কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, সাধারণত আধা কেজি বা ১/দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়ে থাকে। এটি আসলে ব্যতিক্রম হয়েছে। মূলত মাটির গুণাগুণ ভালো হলে ফলন ভালো হয়ে থাকে। ফলন ভালো রাখতে কৃষকদেরকে সব সময় পরামর্শ দেওয়া হয়। ইতোমধ্যে আলুটি নিয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম