ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আকাশসীমা বন্ধ করল পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৫,  7:04 PM

news image

পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘোষণা করেছে। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।  বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করার যেকোনো সিদ্ধান্ত পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করবে। এছাড়া যাত্রীদের সর্বশেষ ভ্রমণ আপডেট পেতে এবং অপ্রয়োজনীয় অসুবিধা এড়াতে তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ ছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর শনিবার (১০ মে) ভোরে ভারতে সামরিক হামলা ‘বুনিয়ান মারসুস’ চালায় পাকিস্তান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম