ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অনিবার্য নয়

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  10:53 AM

news image

আজকের ছাত্রলীগের সমাবেশ প্রমাণ করে আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অনিবার্য নয়। ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক প্রতি জেলার ১০ জন ছাত্রনেতার নাম জানে কিনা সন্দেহ, কিন্তু তারা এ যাবৎ কালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করে ফেলেছে। কোন বিখ্যাত সাবেক ছাত্র নেতা বা বিখ্যাত আওয়ামী লীগ নেতা লাগেনি। কোন জেলায় টাকা বাস কিছুই পাঠাতে হয়নি। রাজা বাদশা সম্রাট জমিদার কিছুই লাগেনি। শেখ হাসিনা হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি যাকে ক্ষমতা দেন তিনিই ক্ষমতাবান। সে X Y Z যে-ই হোক না কেন। শেখ হাসিনা আন্তর্জাতিক চক্রান্ত নিজেই মোকাবেলা করবেন। এ ক্ষেত্রেও কোন জেলা বা কেন্দ্রীয় নেতা কোন উপকার বা ক্ষতি করতে পারবেন বলে আমার মনে হয় না। আর তিনি মোকাবেলা করতে সক্ষম না হলে, কেউ মোকাবেলা করে তাঁকে জয়ী করে দেবেন বা করে দিতে পারবেন এমন আমার মনে হয় না। জেলা পর্যায়ের যে সকল নেতা ভাবেন তিনি অনিবার্য কেউ, তাদের কথা, আচরণ আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। নেত্রী বাদ দিয়ে দিলে একমাস পর বাসায় চা খাওয়ানোর জন্যও তারা কোন লোক খুঁজে পাবেন না। তাদের কোন লোক নেই। শেখ হাসিনার লোক নিয়ে তারা বড়াই করে। 

লেখক: সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ
(ফেসবুক থেকে সংগৃহীত)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম