ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

আওয়ামী লীগ সরকার থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৩,  1:56 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশি ও দেশের মানুষের কাছে ভদ্র সাজার চেষ্টা করছে আওয়ামী লীগ।মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আছে। তাই তারা নির্বাচনকে সামনে রেখে দেশ ও বিদেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করছে। তাদের চরিত্রই এমন। আওয়ামী লীগ সরকার থাকলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদেরকে জেল দেওয়া হচ্ছে। দ্রুত বিচার করে রায় দেওয়া হচ্ছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একাটা কালো আইন, আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার করেছি। আমরা এই আইনটাই বাতিল চাই। এ আইন দেশের মানুষ ও গণতন্ত্রের বিরুদ্ধে। এটি সাংবাদিকদের মুখ আটকে রাখার আইন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে, সে জন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশিদের ও দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য। আওয়ামী লীগ চায় একদলীয় শাসন ব্যবস্থা। তারা শুধু গণতন্ত্রের মোড়ক ব্যবহার করে ভেতরে বাকশাল কায়েম করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম