ঢাকা ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের নতুন ভিডিও ভাইরাল ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাত্তা পাচ্ছে না মোদির বিশেষ ঘোষণা, পদত্যাগই চাইছে ‘তেলাপোকা পার্টি’ চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচির প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

দুই শ্রমিকের মারামারি থামাতে গিয়ে সহকর্মী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৬,  4:03 PM

news image

কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে দুই শ্রমিকের মধ্যকার মারামারি থামাতে গিয়ে তাদের কিল-ঘুষিতে শাকিব (৩৫) নামে এক সহকর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচরের মাহাদিনগর ১৮ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।  জানা গেছে, তিনি ওই ভবনে রাজ মিস্ত্রির কাজ করতেন।  ঘটনার পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।  সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  জানা গেছে, নিহত শাকিবের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকার ভাটিরটেক গ্রামে। তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় থাকতেন।  হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মুনছুর আলী জানান, তারা ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে ভবনের তিন তলায় জাহাঙ্গীর ও ইয়াসিন নামে দুই শ্রমিকের মধ্যে কাজের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি বেধে গেলে শাকিব তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এসময় তাদের কিল-ঘুষি খেয়ে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন। পড়ে হাসপাতালে তার মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম