ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আওয়ামীলীগ কার্যালয়ে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা

#

১১ ডিসেম্বর, ২০২২,  9:41 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা, ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপুর মৎস্য বন্দরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলিটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিপুর থানা সড়কে প্রতিবাদ সভায় মিলিত হয়। মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহিব্বুর রহমান বলেন,' বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নাশকতা রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ নুরুল ইসলাম, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সম্পাদক মনির আহমেদ ভুইয়া প্রমূখ।  এর আগে বুধবার গভীর রাতে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি আল আমিন বাদী হয়ে বিএনপি'র ১৫৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ ইতিমধ্যে  ৭ জনকে গ্রেফতার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম