ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

আইসিইউতে ‘উজান ভাটি’ ছবির নির্মাতা সি বি জামান

#

বিনোদন প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৪,  8:05 PM

news image

চলচ্চিত্র পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি আরটিভিকে নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান। তিনি বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। কিন্তু এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। সব পরীক্ষা নিরীক্ষা চলছে রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে তার অবস্থা। এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই কিংবদন্তি পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সি বি জামান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম