ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

আইপিএল খেলে দেশে ফিরলেন মোস্তাফিজ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মে, ২০২২,  5:03 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে সোমবার সকাল দশটায় দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাকে দলে রেখে রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বাঁহাতি পেসার কয়েক দিন বিশ্রামের পর যোগ দেবেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে।  তিন সংস্করণের সিরিজ খেলতে ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে গ্রামের বাড়ি সাতক্ষীরায় কিছুদিন কাটাতে চান মোস্তাফিজ।

শনিবার শেষ হয়েছে তার দল দিল্লী ক্যাপিটালসের আইপিএল অভিযান। প্লে-অফে উঠতে পারেনি দিল্লী। আইপিএল শুরুর আগে সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় সময়মতো আইপিএল খেলতে ভারত যেতে পারেননি মোস্তাফিজ। তাকে ছাড়াই প্রথম ম্যাচ খেলে দিল্লি। দ্বিতীয় ম্যাচ থেকে টানা ৮ ম্যাচ খেলেন ফিজ। তবে তাকে ছাড়াই শেষ ৫ ম্যাচ খেলে দিল্লী। ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে অংশ নিয়ে ৩২ ওভার বোলিং করে ৭.৬ ইকোনমি রেটে ২৪৪ রান খরচ করে শিকার করেন ৮ উইকেট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম