ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

আইপিএলে যাচ্ছেন না তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২২,  10:27 PM

news image

আইপিএলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসারকে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে লখনউ সুপার জয়ান্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা থাকায় ঢাকা এক্সপ্রেসকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২১ মার্চ) মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘লখনউ টিম তাকে (তাসকিন) চেয়েছিল। আজকে বিসিসিআই আমাদেরও জানিয়েছিল। লখনউ থেকেও আমাদেরকে জানানো হয়েছে।

কিন্তু তাসকিন এখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ টেস্ট আছে, একটা ওয়ানডে বাকি আছে। আমরা চাইবো না যে সে এই সিরিজ বাদ দিয়ে আইপিএলে যাক। আমরা তাকে বলেছি, সিরিজটা কন্টিনিউ করতে এবং সে সিরিজটা কন্টিনিউ করবে। পুরো সিরিজ খেলে তাসকিন আইপিএলে যোগ দিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘সেটা পরের কথা। এই সিরিজে সে অ্যাভলেইবল। আমরা তাকে এখনের অনুমতি দেইনি।’ ‘ন্যাশনাল কমিটমেন্ট ইজ নাম্বার ওয়ান। এর সঙ্গে আর কোনো তুলনা হয় না। একটা প্লেয়ার যে স্টেজে আছে বা যতটুকু এসেছে তা জাতীয় দলে খেলার কারণেই। জাতীয় দলে না থাকলে আমার মনে হয় না অন্য কোথাও সেই মূল্যটা থাকবে,’ যোগ করেন তিনি। এ ব্যাপারে তাসকিনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান। তিনি বলেন, ‘অলরেডি তাসকিনের সঙ্গে কথা হয়েছে। তাকে আমরা জানিয়েছি, বুঝিয়েছি এবং সে সেটা মেনে নিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম