ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আইপিএলে ধোনির রেকর্ড

#

স্পোর্টস ডেস্ক

০৮ মে, ২০২৫,  11:13 AM

news image

মহেন্দ্র সিং ধোনি এই বুড়ো বয়সেও করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। বুধবার কলকাতার বিপক্ষে চেন্নাই অধিনায়ক দুইটি উইকেটে অবদান রেখে বনে যান আইপিএলে প্রথম উইকেটকিপার, যিনি ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন। কলকাতার বিপক্ষে নুর আহমাদের এক ওভারে সুনিল নারাইন ও আঙ্কৃশ রাঘুভানশির উইকেটেই অবদান ছিল ধোনির। প্রথমে নারিনকে স্টাম্পিং করেন। এরপর রাঘুভানশির ক্যাচ নেন ধোনি। আর তাতেই প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক অধিনায়ক। ২৬৯ ইনিংসে স্পর্শ করলেন এই মাইলফলক। ২০০ ডিসমিসালের মধ্যে তার ক্যাচ ১৫৩টি, স্টাম্পিং ৪৭টি। তার ধারেকাছে কেউ নেই। ১৭৪ ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন অবসরে যাওয়া দিনেশ কার্তিক। অবসরে যাওয়া আরেক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ১১৩ ডিসমিসাল নিয়ে আছেন তিনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম