ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আইপিএলের নিলামে আফিফ-তাসকিনসহ ৬ বাংলাদেশি

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  8:52 AM

news image

ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে শুরু হবে আগামী বছরের ২৫শে মার্চ, যা চলবে ২৮ মে, ২০২৩ পর্যন্ত। আসন্ন এই প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী ২৩ ডিসেম্বর কোচিতে মিনি নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে এবারের আইপিএলে ৭১৪ জন ভারতীয় ক্রিকেটার ছাড়াও বাংলাদেশসহ ১৪ দেশের ২৭৭ জন বিদেশি ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু আইপিএলের ওয়েবসাইটে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

তবে বিভিন্ন সূত্রের খবর, বাংলাদশের ৬জন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। ইতোমধ্যে তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেখানে সর্বোচ্চ দেড় কোটি রুপি মূল্য ধরা হয়েছে সাকিবের। এছাড়া বাকি ক্রিকেটারদের সবার ভিত্তিমূল্য সর্বনিম্ন ৫০ লাখ রুপি। এদিকে নিলামের আগেই টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে রিটেইন করে রেখেছে দিল্লি ক্যাপিটালস। গত আসরের আগে নিলামে ২ কোটি রুপির বিনিময়ে ফিজকে দলে ভেড়ায় দিল্লি। হায়দ্রাবাদ, মুম্বাই ও রাজস্থানের হয়ে খেলা মোস্তাফিজ ২০২২ মৌসুমে দিল্লির হয়ে ৮ ম্যাচ খেলেছিলেন। যেখানে ৭.৬৩ ইকোনমি রেটে তার শিকার ৮ উইকেট। সেরা বোলিং ফিগার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট। গুঞ্জন আছে, এবারের আসরে সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও আফিফ হোসেনের ডাক পড়তে পারে আইপিএলের নিলামে। সব মিলিয়ে আসন্ন আইপিএলের ১৬তম আসরে ১০টি ফ্রাঞ্চাইজি মোট ৯৫ কোটি রুপির মতো খরচ করতে পারবে। সেই সাথে ৫ কোটি রুপি করে প্রতিটি দল আরও খরচ করার সুযোগ পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম