ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

আইনজীবী সাইফুল হত্যায় ১১৫ জনের নামে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৪,  11:17 AM

news image

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১১৫ জনের নাম উল্লেখ করেছেন নিহতের বড় ভাই। শনিবার (৩০ নভেম্বর) নগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ভাই খানে আলম ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। এর আগে সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। একপর্যায়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে বিক্ষোভকারীদের হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন। বুধবার চট্টগ্রাম শহরে দুই দফা এবং লোহাগাড়া উপজেলায় দুই দফা জানাজা শেষে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে আইনজীবী সাইফুলকে দাফন করা হয়। অ্যাডভোকেট সাইফুল ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। সূত্র : কালবেলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম