ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৪,  1:11 PM

news image

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে সাইফুলের মরদেহ আনা হয়। পরে আদালত প্রাঙ্গণেই প্রথম জানাজা এবং জমিউত-উল-ফালাহে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ১১টায় জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ ছাত্র আন্দোলনের হাজারও শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় জনসমুদ্রে পরিণত হয় পুরো চট্টগ্রাম নগরী। এ সময় দূর-দূরান্ত থেকে লাখো মানুষকে আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় শরিক হতে আসতে দেখা যায়।সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম আলিফের জানাজায় সহকর্মী  এবং পরিবারের সদস্যদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এ দিকে এই হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী সমিতির নেতারা। এ পরিস্থিতি বহাল থাকবে কিনা- সেটি নিয়ে বিকেলে সিদ্ধান্ত দেয়া হবে। উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার মধ্যেই হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম