ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

অস্ত্রের মুখে পুলিশ উপপরিদর্শকের বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২৫,  10:57 AM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশ উপপরিদর্শক (এস আই) রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় বালিকান্দি থানায় মামলা দায়ের করেছেন রামপ্রসাদ সরকারের বাবা। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রামপ্রসাদ সরকারের পৈত্রিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।ওই বাড়িতে রামপ্রসাদের বাবা ও মা ছিলেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। রামপ্রসাদ সরকারের মা মিনা রানী সরকার জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যের বাবা বাদী হয়ে থানায় শুক্রবার বিকেলে একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম