ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২২,  4:16 PM

news image

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। এদিকে ফল ঘোষণার আগে জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। খবর বিবিসি। অ্যান্থনি আলজানিজ অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন স্কট মরিসন।  বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন জয় পেয়েছে ৫২ টি আসনে এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে। নির্বাচনে হেরে যাওয়ার ইঙ্গিত পাওয়া লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্কট মরিসন। তিনি বলেন, রাতে, আমি বিরোধীদলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সাথে কথা বলেছি। এবং নির্বাচনী জয়ের জন্য আমি আজ সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছি। ডাক যোগে দেওয়া রেকর্ডসংখ্যক ভোট গণনা শেষ না হওয়ায় চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগতে পারে। জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে স্কট মরিসনের সরকারের প্রতি দেশটির জনগণ ক্ষুব্ধ ছিল। যে কারণে তারা এবারের নির্বাচনে জলবায়ু সঙ্কট মোকাবিলায় আলবানিজের লেবার পার্টির প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম