ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অ্যাডভোকেট কামরুল ইসলাম

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২২,  3:38 PM

news image

সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বুধবার (১১ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সকালে অন্তত দশবার পাতলা পায়খানা হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাডভোকেট কামরুল ইসলামের অবস্থা এখনো স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। জানা গেছে, সাবেক এই খাদ্যমন্ত্রীর অবস্থা আরও খারাপের দিকে গেলে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানা গেছে,

সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী সার্কিট হাউজ থেকে কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরে প্রচুর পানিশূন্যতা দেখা দিয়েছে। রক্তচাপ কমে গেছে। এ জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সুচিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে সংশ্লিষ্ট নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। উল্লেখ্য, বার কাউন্সিল নির্বচান ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি পর্ব উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় রাজশাহী ১নং বার ভবনে তিনিসহ অন্য প্রার্থীগণ উপস্থিত থাকবার কথা ছিল। এর আগে রাজশাহী সার্কিট হাউজে অবস্থান করছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম