ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

অসুস্থ ছেলেকে নিয়ে হঠাৎ সিঙ্গাপুরে তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ এপ্রিল, ২০২৩,  2:26 PM

news image

বেশ কিছুদিন যাবত অসুস্থ তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল। এজন্য আরহামকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবুও অসুস্থতা থেকে পুরোপুরি সুস্থ হচ্ছিল না সে। তাই উন্নত চিকিৎসার জন্য ছেলেকে সঙ্গে নিয়ে হঠাৎ সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন টাইগার ওয়ানডে দলের এই অধিনায়ক। গত ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হয়েছিল। সেই ম্যাচ শুরুর আগের দিন ছেলের অসুস্থতার খবর পান তামিম। আইরিশদের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ড্যাশিং এই ওপেনিং ব্যাটসম্যান। এদিকে টেস্ট ম্যাচের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। এমনকি চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) কোনো ম্যাচ খেলেননি প্রাইম ব্যাংকের এই ব্যাটার। হয়ত চলতি ডিপিএলে আর মাঠে নামা হবে না তামিমের। জাতীয় দলের হয়ে খেলার বিষয়টিও নির্ভর করছে তামিমের ছেলের শারীরিক অবস্থার ওপর। যদিও ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। সফরকে সামনে রেখে ঈদুল ফিতরের পর আগামী ২৬-২৯ এপ্রিল সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। এরপর ১ মে ইংল্যান্ডে পাড়ি দেবে বাংলাদেশ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম