ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

অমর একুশে বইমেলার পর্দা উঠছে বুধবার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৩,  3:26 PM

news image

বায়ান্নর ভাষা আন্দোলন, মাতৃভাষা আঁকড়ে ধরার সংগ্রামের রক্তঝরা স্মৃতির প্রতি সম্মানে, এই অমর একুশের বইমেলা। যেখানে বাঙালির নিজ ভাষায় রচিত বইয়ে উঠে আসে, বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য। ঘড়ির কাটায় সময় বেশি নেই, তাই ১১ লাখ ৫০ হাজার বর্গফুটের জায়গায় দিনরাত পরিশ্রমে চলছে স্টল নির্মাণের কাজ। হাতুড়ি, বাটালি, বাইশঠা ও যাবতীয় জিনিসপত্রসহ, সহযোগীকে নিয়ে ব্যস্ত কাঠমিস্ত্রি। নির্মিত হচ্ছে বইয়ের তাক, স্টলের টেবিল, দেয়ালসহ অন্যান্য অনুষঙ্গ। কার স্টল ভালো হবে, তা নিয়েও আছে প্রতিযোগিতা। নির্মাণকর্মীরা জানান, মেলা উদ্বোধন হয়ে যাবে, এজন্য আমরা তাড়াতাড়ি কাজ করছি। দিনরাত সমানে কাজ করছি আমরা। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেলা উদ্বোধন করার কথা রয়েছে। তাই আগে ভাগেই স্টলের সব কাজ সারতে চান সবাই। কাজ শেষ হলে তোলা হবে বই। রঙ-তুলির আঁচড়ে নানা বৈচিত্র্য আনছেন শিল্পরা। ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে স্টলে শোভা পাচ্ছে রিকশা আর্টও।

এবার বাঁশ, কাঠ ও তৈরি উপকরণের দাম বেশি হওয়ায়, স্টল বানাতে খরচ পরছে বেশি। যারা স্টল ভাড়া নিয়েছেন তারা বলছেন, গত বছরের তুলনায় খরচ দ্বিগুণ। এসব বাদ দিয়ে কাগজের দাম বাড়ায় বাড়তে পারে বইয়ের দাম।অন্যপ্রকাশ'র প্রকাশক মাজহারুল ইসলাম জানান, বৈশ্বিক মন্দা অর্থনীতির কারণে সবকিছুর দাম বেড়েছে। কাগজের মূল্যটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি, বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা, পাঠকের যে ভালোবাসা; সেই ভালোবাসার কারণে দাম যে বৃদ্ধি পাবে, তাতে কোনো প্রভাব পড়বে না। আগামীর প্রকাশনীর প্রকাশক ওসমান গনি জানান, প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করবেন। আমার ধারণা, এবার মেলা জমে উঠবে। এদিকে শুরুর আগেই মেলা প্রাঙ্গণে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন কেউ কেউ। আসছেন কবি-গল্পকার ও উপন্যাসিকরাও। কবি আসলাম সানি জানান, ৫২'র ভাষা আন্দোলনের জন্যই তো আমাদের ২১ ফেব্রুয়ারি, এ মেলাটা সেই ২১ ফেব্রুয়ারির নামাঙ্কিত। আমরা তো প্রত্যাশা করি ভালো হবে, ভালো হোক সব মিলিয়ে। প্রস্তুতি বিষয়ে তারা জানান, এ বছরের মেলাটা আমাদের জন্য স্পেশাল এ কারণে যে গত দুই বছর প্রধানমন্ত্রী সশরীরে আসতে পারেননি। দুই বছর পর এবারই সম্ভবত আসবেন। এজন্য আমাদের জন্য একটা উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। এবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৫৯৫টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে ৯০১টি স্টল। আর প্যাভিলিয়ন আছে ৩৮টি। বাংলা একাডেমির পরিচালক ও বইমেলার সদস্য সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম জানান, স্টলগুলোতে রো রয়েছে। একটা রো'তে দাঁড়ালে আপনি সবগুলো স্টল দেখতে পারবেন। সহজে খুঁজে পাওয়ার জন্য এভাবে বিন্যস্ত করা হয়েছে। তবে শেষ বেলায় গল্প কথার মতোই উৎসবের আবহে, শুরুর আগেই রঙিন বই মেলা প্রাঙ্গণ। বছর ঘুরে এবারও নতুন বইয়ের মলাটের গন্ধ নেবেন বইপ্রেমীরা। সেই সঙ্গে লেখকের নতুন সব লেখনী, মন মাতাবে পাঠকের। মেলায় অজানা গল্পের স্বাদ নিতে এবার আরও বেশি প্রাণ সঞ্চার হবে- এমনটাই প্রত্যাশা লেখক, প্রকাশক ও আয়োজকদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম