ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অবসর নিয়ে মুখ খুললেন স্টোকস

#

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০২২,  10:24 AM

news image

ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস সোমবার (১৮ জুলাই) হুট করেই জানান অবসরের সিদ্ধান্ত। মঙ্গলবার (১৯ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন তিনি। অবসরের কারণ হিসেবে স্টোকস উল্লেখ করেন চাপ না নেওয়ার কথা। টেস্ট, টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ছে এই অলরাউন্ডারের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে আরও একবার বিষয়টি জানান তিনি। স্টোকস বলেন, ‘আমরা গাড়ি নয় যে, পেট্রোল ভরে দিলেই চলতে শুরু করব। একের পর এক ম্যাচে শরীরের উপর চাপ পড়ে।’কয়েকদিন আগে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব পেয়েছেন স্টোকস। অতিরিক্ত চাপ না নিয়ে মূলত টেস্ট ফরম্যাটে মনোযোগ বাড়ানোর ইচ্ছে তার, ‘এই সময়ে যে ব্যস্ত সূচি থাকে, সেটা সামলানো আমার পক্ষে কঠিন। ইংল্যান্ডের জার্সি পরলে ১০০ শতাংশ দিতেই হয়। সেটাই পারছি না। একজন ক্রিকেটার যে নিজের সেরাটা ইংল্যান্ডের জন্য দিতে চায়, তার জায়গা আটকে রাখছি। অনেক ভেবে দেখলাম আমার পক্ষে তিন ফরম্যাটে খেলা মুশকিল। সেই সময় ভাবলাম যে কোনো একটি ফরম্যাটে সাদা বলের ক্রিকেট খেলব। কিন্তু কোনটা খেলব সেটা তখনও ঠিক করিনি। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলার পরেই মনে হলো, এটা থেকেই সরতে হবে।’ দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট খেলতে চান ৩১ বছর বয়সী স্টোকস। টেস্ট ক্রিকেট ইংলিশদের জন্য মর্যাদার বিষয়। সেই কারণেই নিজের উপর থেকে চাপ কমাচ্ছেন স্টোকস, 'আমি এখন টেস্ট দলের অধিনায়ক। নিজের শরীরের দিকে দেখতে হবে, আমি দীর্ঘদিন খেলতে চাই। ইংল্যান্ডের হয়ে ১৪০ থেকে ১৫০টি টেস্ট খেলতে চাই। ৩৫-৩৬ বছর বয়সে পৌঁছে যখন এই সিদ্ধান্তের দিকে ফিরে দেখব, তখন মনে হবে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম