ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫,  2:13 PM

news image

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সংঘাতের অবসানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার (২৭ ডিসেম্বর) উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কথা জানান। খবর আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, চুক্তিতে স্বাক্ষরের পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। পাশাপাশি, উভয়পক্ষ বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রাখবে এবং নতুন করে কোনো সেনা বা অস্ত্র সরানো হবে না। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর যে কোনো হামলা নিষিদ্ধ থাকবে। থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাত্থাফন নারখফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী তিয়া সেইহা এই চুক্তিতে সই করেন। এর মাধ্যমে প্রায় ২০ দিনের সংঘাতের অবসান ঘটল, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। এই সংঘাতে দুই দেশে মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং পাঁচ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতির খবরে সীমান্তবর্তী এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম