ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ

অবশেষে ভারত গেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩,  5:05 PM

news image

অবশেষে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারত যেতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন হাফিজ। বিষয়টি নিশ্চিত করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। গত মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। কিন্তু তার লাগেজও উঠে যায় বিমানে। কিন্তু বিমানে উঠতে পারেননি মেজর হাফিজ। এয়ারপোর্টে থেকে তাকে ফেরত পাঠানো হয়। তবে সেই যাত্রায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী ভারত গেছেন। বিষয়টি নিয়ে বুধবার (১৩ ডিসেম্বর) হাফিজ উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম