ঢাকা ০৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আরও ৫ প্রার্থীর মামলা কাল থেকে শুরু ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দেশে স্বর্ণের দামে বড় পতন ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ জঙ্গল সলিমপুরে চার হাজার সদস্যের যৌথ বাহিনীর অভিযান শুরু

অবশেষে বিশ্বকাপে লামিচানে

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৪,  2:01 PM

news image

যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও সন্দীপ লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজে পাঠাচ্ছে নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন লামিচানে। সোমবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। লামিচানের বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করে সিএএন জানিয়েছে, ‘(যুক্তরাষ্ট্রের) ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পরও লামিচানে নেপালের দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করবেন, যা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হচ্ছে।’ চলতি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলেছে নেপাল। কিন্তু ধর্ষণ মামলায় দণ্ডিত ও পরে খালাস পাওয়া এই ক্রিকেটারকে ভিসা দেয়নি বিশ্বকাপের সহ-আয়োজকরা। সরকারি পর্যায়ে চেষ্টার পরও লামিচানের ভিসা মেলেনি। এদিকে দেরিতে হলেও বিশ্বমঞ্চে যোগ দিতে পারায় উচ্ছ্বসিত লামিচানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে ২৩ বছর বয়সী এই লেগ স্পিনার জানিয়েছেন, ‘শেষ দুই ম্যাচের জন্য দলের সঙ্গে আমি ওয়েস্ট ইন্ডিজে যোগ দিচ্ছি। আমার এবং সব ক্রিকেটপ্রেমীর স্বপ্নপূরণের অপেক্ষায়।’ উল্লেখ্য, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৬ উইকেটে হেরেছে নেপাল। দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (১২ জুন) ফ্লোরিডায় শ্রীলঙ্কার মোকাবিলা করবে তারা। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ১৭ জুন এবং দুইদিন আগে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই সেন্ট ভিনসেন্টে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম