ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

অবশেষে পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা দৃশ্যমান

#

২৪ জানুয়ারি, ২০২৪,  12:37 PM

news image

টানা সাত দিনের মাথায় অবশেষের পদ্মায় ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’র একাংশ দৃশ্যমান হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ ফেরিটির একাংশ জাগিয়ে তোলে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এ ছাড়া ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে ইতোমধ্যে সাতটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিইটিএ) আরিচা অঞ্চলের যুগ্ম পরিচালক এস এম আজগর আলী। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিইটিসি) আরিচা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, দুর্ঘটনার দিনই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। পরের দিন ১৮ জানুয়ারি মাওয়া থেকে আসে অপর উদ্ধারকারী হাজাজ ‘রুস্তম’। এ দুটি উদ্ধারকারী জাহাজ দিয়ে ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধারকাজ শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত ফেরি থেকে ৭টি ট্রাক উদ্ধার করা হয়। এ ছাড়া ফেরিটির একাংশ উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ জাগিয়ে তোলে। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নোঙর করে থাকা অবস্থায় বিভিন্ন সাইজের ট্রাকসহ ডুবে যায় রজনীগন্ধা। ফেরিডুবির ঘটনার দিনই কারণ অনুসন্ধান তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম