ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

অবশেষে নিউজিল্যান্ড ক্রিকেটে স্থায়ী বোলিং কোচ

#

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২৪,  10:54 AM

news image

নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন সাবেক কিউই অলরাউন্ডার জ্যাকব ওরাম। ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই প্রথমবার নিউজিল্যান্ডের কোচের ভূমিকায় এসেছিলেন জ্যাকব ওরাম। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকেই দেখা গিয়েছিল। ফাস্ট মিডিয়াম পেস বোলারকে এতদিন রাখা হয়েছিল অস্থায়ী ভিত্তিতে। এবার তাকেই চূড়ান্ত করলো নিউজিল্যান্ড ক্রিকেট। সাবেক বোলিং কোচ শেন জার্গেনসনের শূন্য পদে বসবেন তিনি। ওরামকে অবশ্য দায়িত্ব নিয়েই কিছুটা বড় চ্যালেঞ্জের উখে পড়তে হবে। দলের দীর্ঘদিনের দুই নির্ভরযোগ্য তারকা টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট ক্যারিয়ারের একেবারে শেষ পর্যায়ে আছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে বোল্ট বেশ অনেকদিন আগে থেকেই নেই কেন্দ্রীয় চুক্তিতে। এমন অবস্থায় বেন সিয়ার্স, উইল ও’ রুকিদের মতো তরুণদের নিয়ে কাজ করতে হবে জ্যাকব ওরামকে।  নিজের দেশের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই অলরাউন্ডার, ‘ব্ল্যাকক্যাপসদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই দলের সঙ্গে আবার যুক্ত হতে পারা আমার কাছে বিশেষ কিছু আর আমার জীবনের জন্য সত্যিকারের এক সম্মান।’  জ্যাকব ওরাম নিজেও জানেন, তার সামনে বিশেষ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেটার জন্য যর্থার্থ প্রস্তুতিও আছে তার, ‘ব্ল্যাকক্যাপসদের বোলিংয়ে নতুন প্রতিভাদের একটা প্রজন্ম উঠে আসছে। আমি আশা করি, আমার জ্ঞান আর অভিজ্ঞতা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ নিতে সাহায্য করবে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম