ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

অবশেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি বুলবুল

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ মার্চ, ২০২৬,  4:05 PM

news image

দীর্ঘ প্রতীক্ষা আর নানামুখী জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি রাজধানী ঢাকায় পৌঁছান। বিসিবির একাধিক পরিচালক আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোজার আগে অনেকটা নিভৃতেই দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। এরপর থেকে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। বিশেষ করে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল, তিনি কি আদৌ ফিরবেন, নাকি প্রবাস থেকেই দায়িত্ব পালন করবেন? বোর্ড কর্তারা এর আগে জানিয়েছিলেন যে, তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৬ বা ২৭ মার্চের মধ্যে ফিরবেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুদিন পর ২৯ মার্চ তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটল। তবে আমিনুল ইসলাম বুলবুলের এই ফেরা এমন এক সময়ে হলো, যখন বিসিবির গত অক্টোবর মাসের নির্বাচন নিয়ে বইছে উত্তাল হাওয়া। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একঝাঁক সংগঠক এই নির্বাচনকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা যায়, আগামী এপ্রিলের প্রথম ভাগেই এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে তিনি সশরীরে ঢাকায় আসায় এখন তাকে কমিটির সামনে হাজির হয়ে সরাসরি বক্তব্য দিতে হতে পারে। উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নিজের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিয়মবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে তার কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্ত কমিটির নজরে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম