ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অবরোধের আগে রাজধানীতে ৬ বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  10:35 AM

news image

সরকার পতনের এক দফা, মামলা-হামলাসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আবারও বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আগামী মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মকভাবে পালিত হবে। বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামী একই কর্মসূচি পালন করছে।  চতুর্থ দফার এই কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  এর আগে টানা দুই দিনের  অবরোধ কর্মসূচি পালনের পর ৯ নভেম্বর ফের টানা ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি দেন তিনি। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি। তৃতীয় দফা অবরোধ শেষ হওয়ার আগেই গত বৃহস্পতিবার বিকালে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোও এ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে।  এদিকে কর্মসূচির আগের রাতে রাজধানী ও গাজীপুরে ছয়টি গাড়িতে আগুনসহ দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এর মাত্র ১০ মিনিট পর রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাস স্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। তৃতীয় ঘটনাটি ঘটে গুলিস্তানে রাত ৯টার দিকে। সেখানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে রাত ৯টা ২৭ মিনিটে আনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে মিরপুর ১৩ নম্বরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। গাজীপুর জেলার জয়দেবপুর থানার যুগিতলায় একটি পিকআপে রাত ৯টা ৩৩ মিনিটে আগুন দেওয়া হয়। এ আগুনের ঘটনায় দগ্ধ বাসযাত্রী আবদুল জব্বারকে (৪৫) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম