ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

অপ্রতিরোধ্য বাংলাদেশের মেয়েরা, আরও এক শিরোপা জয়

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  9:14 PM

news image

-সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ। প্রথমার্ধে নিপা ও অধিনায়ক শামসুন্নাহারের গোল এবং দ্বিতীয়ার্ধে উন্নতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। ম্যাচের প্রথম থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে নেপাল। বাংলাদেশের খেলোয়াড়দের আক্রমণে প্রথম হাফ পুরোটাই চাপে থাকে নেপাল। প্রথম হাফের শেষ পাঁচ মিনিটে দুই গোল করে টাইগ্রেসরা। প্রথমে ম্যাচের ৪২ মিনিটে রিপা এবং প্রথম হাফে যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।  প্রথম হাফের এলোমেলো ফুটবলের পর দ্বিতীয় হাফে নিজেদের গুছিয়ে নেয় নেপাল। তবে বল দখলে তবুও পিছিয়ে ছিল বাংলাদেশ থেকে। সময় গড়ার সাথে সাথে নিজেদের মেলে ধরে বাংলাদেশ। গোল করার চেষ্টায় বারবার আক্রমণ সাজিয়েও লাভ পায়নি ছোটনের দল। ৫৬ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন শামসুন্নাহার। তবে গোলপোস্টের ওপর দিয়ে মারেন বাংলাদেশ অধিনায়ক। এরপর একের পর এক সুযোগ পেয়েছে বাংলাদেশ, তবে কাজে লাগাতে পারেনি একটিও। ৭৩ মিনিটে দূরপাল্লার শট নেন রিপা। তবে তা গোলপোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। তার দুই মিনিট পর শামসুন্নাহার ডি-বক্সে পাস দিয়েছিলেন আইরিনের কাছে, তবে তা ধরতে পারেননি তিনি। ৭৮ মিনিটে কর্নার পায় নেপাল। তবে সেই কর্নার কাজে লাগাতে পারেনি তারা। ৭৯ মিনিটে শামসুন্নাহার নেপালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। নেপালের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে গোলবঞ্চিত হন বাংলাদেশের অধিনায়ক। ৮৭ মিনিটে উন্নতির গোলে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত হয়।  শেষ কয়েক মিনিটে বাংলাদেশের মনে কিছুটা ভয় জাগিয়েছিল নেপাল, তবে গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে বাংলাদেশের ডিফেন্স চোখে পড়ার মতো ছিল। তারা ডিফেন্সে শৃঙ্খলা বজায় রেখেছে। যার কারণে নেপালের ফুটবলাররা বাংলাদেশের ডি-বক্সে বেশি ঢুকতেই পারেনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম