ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

অপহরণের ২৯ দিন পর শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৪,  3:14 PM

news image

গাজীপুরের বাসন এলাকা থেকে অপহরণের ২৯ দিন পর ৮ মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত আইরিন নামে এক নারীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান। পুলিশ জানায়, গত ৩ এপ্রিল গাজীপুরের নাওজোড় এলাকায় শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় দোয়ার জন্য গোসল খানায় যান। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোজাখুঁজি করেন। একপর্যায়ে না পেয়ে বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বুধবার বিকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ শহরের চায়না মোড় এলাকা হতে অপহরণকারী আইরিনকে গ্রেফতার করা হয়।  এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত শিশুটিকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এরআগে উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেফতার করে পুলিশ। অপহরনকারী আইরিনের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার অন্ততপুর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম