ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:50 AM

news image

ভারতের দক্ষিণণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। একটি বিয়ের অনুষ্ঠান শেষে গাড়িতে করে বাড়ি ফেরার পথে গত রবিবার রাজ্যটির অনন্তপুর জেলায় ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর-বেল্লারি মহাসড়কের বিদপনকল ব্লকের কাতলাপল্লি নামক গ্রামে।

বিয়ের গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু। এছাড়া নিহতদের মধ্যে নববধূর বাবাও রয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি প্রবল গতিতে চলছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়ি থেকে নিহতদের মৃতদেহ সরাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম