ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৫,  2:09 PM

news image

প্রতিবিপ্লব উঁকিঝুঁকি মারছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,  এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে-- এমন ভয় থেকে মুক্তি মিলেছে। সমালোচনা করবো সফলতার জন্য। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেবো না। রিজভী বলেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, প্রতিবিপ্লব সব সময় উঁকিঝুঁকি মারছে। তবে সেটা হতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম