ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

অজুহাত খুঁজছেন না আনচেলত্তি

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২৪,  10:44 AM

news image

তিন ম্যাচে এক জয় ও দুই ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা ধরে রাখতে এমন শুরু রিয়ালের কাছে অপ্রত্যাশিতই। সবশেষ লাস পালমাসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। এই ম্যাচের পর নিজেদের এমন বিবর্ণতা মেনেই নিলেন কোচ কার্লো আনচেলত্তি। তাই কোনো অজুহাত দেওয়ার পক্ষে নন তিনি। রিয়ালের জার্সিতে অভিষেকটা দারুণভাবে রাঙালেও এরপর নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় তিন ম্যাচ খেলে এখনো গোল পাননি এই ফরোয়ার্ড। বাজে পারফর্ম করলেও তার ওপর আস্থা হারাচ্ছেন না আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, 'প্রথমার্ধ বাজে ছিল। আমাদের জন্য গোল পাওয়া কঠিনই ছিল। তাই আমাদের ধুঁকতে হয়েছে। দলের মধ্যে সমন্বয় ছিল না, বল নিয়ে দ্রুত আক্রমণে উঠতে পারিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া কঠিন ছিল আমাদের জন্য। আমি দলের মধ্যে কোনো উন্নতি দেখিনি। আমাদের খুব দ্রুতই উন্নতির উপায় খুঁজতে হবে এবং আমার মনে হয় আমরা সেটা খুঁজে পাব।' 'এটা পরিষ্কার গত মৌসুমের ছন্দ খুঁজে পেতে কষ্ট হচ্ছে আমাদের। তবে আমাদের অজুহাত খুঁজলে চলবে না। ব্যস্ত সূচির মধ্যে আমাদের দ্রুতই ঘুরে দাঁড়াতে হবে। কারণ রবিবার আরেকটি ম্যাচ আছে আমাদের। আমার স্বচ্ছ পরিকল্পনা দরকার।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম