ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

'নুসরাতকে এখনো ভালোবাসি আমি'

#

বিনোদন ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১,  5:55 PM

news image

চলতি বছরের শুরু থেকেই স্বামী নিখিল জৈনর সঙ্গে দূরত্ব ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন নুসরাত। সম্প্রতি মা হয়েছেন তিনি। যশের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন নুসরাত। সন্তান জন্মের পর যশের সঙ্গে কাশ্মীরে বেড়াতেও গিয়েছিলেন। ছুটি কাটিয়ে ফের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। ২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘রূপকথা’র বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান।

কিন্তু মাত্র দু’বছরের মাথায় অভিনেত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘লিভ টুগেদার’ করেছিলেন তিনি। তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। যে জন্য নুসরাতের নামে আদালতে ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেন। ১৭ নভেম্বর সেই মামলায় জয়ী হন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’!  এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই অভিনেত্রীকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল। পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে (নুসরাত) এখনো ভালোবাসি।  একইসঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিনতে পারছেন না।  তবে নুসরাতের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি নিখিল। বলেন, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থাকছে, সন্তান হয়েছে; আমি কখনো কিছু বলিনি। ’ নিখিলকে ছেড়ে নুসরাত এখন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার পেতেছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে একমাত্র সন্তান ঈশান। বর্তমানে যশ, সন্তান আর কাজ নিয়েই কাটছে নুসরাতের ব্যস্ততা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম