ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

১৩ দিনেই হাজার কোটির পথে রণবীরের ‘ধুরন্ধর’

#

বিনোদন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২৫,  5:01 PM

news image

দীর্ঘদিনের ব্যস্ত ক্যারিয়ারের খারাপ সময়কে পেছনে ফেলে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন রণবীর সিং। কোভিড-পরবর্তী একের পর এক ব্যর্থতার পর আদিত্য ধর পরিচালিত তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ১৩ দিনেই ভেঙে ফেলেছে একাধিক বক্স অফিস রেকর্ড।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে ভারতে ৪৩৭.২৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৬৭৪.৫০ কোটি রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর ৬৫০ কোটি রুপির বিশ্বব্যাপী ব্যবসার রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।

দেশীয় বক্স অফিসে প্রথম সপ্তাহে ছবিটি আয় করে ২০৭.২৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে সেই অঙ্ক আরও বেড়ে দাঁড়ায় ২৩০ কোটি রুপিতে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শিগগিরই হাজার কোটি ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রথম সারির ভারতীয় সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’ অবস্থান করছে ‘অ্যানিম্যাল’-এর ঠিক পরেই। উল্লেখ্য, ২০২৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ বিশ্বব্যাপী আয় করেছিল ৯১৫ কোটি রুপি—এবার সেই রেকর্ড ছোঁয়ার দৌড়ে রয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।

কোভিড পরবর্তী সময়ে ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’-এর মতো ছবির ব্যর্থতার পর ‘ধুরন্ধর’ প্রমাণ করে দিয়েছে রণবীর সিংয়ের তারকাখ্যাতি ও বক্স অফিস ক্ষমতা এখনো অটুট। এখন দর্শকদের অপেক্ষা শুধু একটাই—হাজার কোটির ঐতিহাসিক সাফল্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম