ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

'এমনভাবে বলছেন যেন আমরা বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে গেছি'

#

ক্রীড়া প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  6:16 PM

news image

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে ৩৩২ রানের লজ্জাজনকহারে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ডারবান টেস্টে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি ছিল টাইগারদের একমাত্র অবদান। এ ছাড়া দুই টেস্টের মধ্যে বাংলাদেশের তেমন উল্লেখযোগ্য অবদান নেই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ব্যর্থ সফরকারীরা। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে এমন পরাজয় মেনে নিতে পারছেন না সমর্থকরা। কিন্তু মুমিনুল হক বলছেন উল্টো কথা।

সবাইকে দল হিসেবেই প্রত্যাশা করতে বলেছেন তিনি। সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনাকে প্রতিদিন দলগতভাবে উন্নতি করতে হবে। আপনি এক সেশন ভালো খেললে হবে না আবার পাঁচদিনের মধ্যে তিনদিন ভালো খেললে হবে না। আপনার পাঁচদিনে পাঁচদিন ভালো খেলতে হবে। আপনি একটা-দুইটা সেশন ভুল করতে পারেন। কিন্তু প্রত্যেকটা সেশন ভালো খেলতে হবে। এসব জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে। তিনি আরও বলেন, 'আপনারা হয়তো এমনভাবে বলছেন যেন আমরা একটা টেস্ট ম্যাচ জিতে বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে গেছি। আমার একটা টেস্ট জিতে আগেও যেখানে ছিলাম এখনও সেখানে আছি। হয়তো আপনাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আমাদের নিজেদেরও হয়তো বাড়ছে। আমাদের আরও উন্নতি করার জায়গা আছে। আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম