ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান" সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

'অল সমাধান' এক অ্যাপে স্বাস্থ্য, জরুরি সেবা ও ডেলিভারিতে নতুন যুগের সূচনা

#

০৬ এপ্রিল, ২০২৬,  1:07 PM

news image

দেশের স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তা খাতে প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা নিশ্চিত করতে ০৬ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো "অল সমাধান (All Samadhan)"। অল সমাধান এমন একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নাগরিকদের দৈনন্দিন স্বাস্থ্যসেবা ও জরুরি মুহুর্তের সহায়তা এক অ্যাপেই সহজভাবে পাওয়া যাবে। এই অ্যাপের মূল লক্ষ্য হলো সময়মতো সেবা পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবাকে আরও সহজ করা, এবং একইসঙ্গে ফার্মেসি, ডেলিভারি ও অ্যাম্বুল্যান্স পার্টনারদের জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করা। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় ওষুধ অর্ডার করা যায় এবং বিশ্বস্ত ফার্মেসি থেকে নির্ভরযোগ্য ডেলিভারির মাধ্যমে ওষুধ সরাসরি গ্রাহকের হাতে পৌঁছে হয়। দূরত্ব যতই হোক, বাবা-মা ও পরিবারের প্রয়োজনীয় যত্নে ঘাটতি থাকবে না, এমন একটি সেবামুখী পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে "অল সমাধান"।

'জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্তই অনেক সময় জীবন বাঁচায়' এই বাস্তবতা মাথায় রেখে "অল সমাধান" অ্যাপে যুক্ত হয়েছে এক ক্লিকে জরুরি অ্যাম্বুল্যান্স সেবা। স্বচ্ছ ভাড়া, সহজ বুকিং এবং নিশ্চিত সাড়া মাধ্যমে দুর্ঘটনা বা অসুস্থতায় তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্স কল করা যায় এবং ২৪/৭ জরুরি সহায়তা গ্রহণ করা সম্ভব হচ্ছে। "অল সমাধান" শুধু সেবা গ্রহণের প্ল্যাটফর্ম নয়; এটি মানুষের সেবার সঙ্গে যুক্ত হয়ে আয় করার সুযোগও তৈরি করছে। ডেলিভারি পার্টনাররা নিজেদের সময় অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারবেন, প্রতিটি ডেলিভারিতে আয়ের সুযোগ পাবেন এবং নিরাপদ প্লাটফর্মে নির্ধারিত কমিশন ও সময়মতো পেমেন্টের মাধ্যমে নিশ্চিত উপার্জন করতে পারবেন। একইভাবে অ্যাম্বুল্যান্স মালিক ও চালকদের জন্যও রয়েছে স্মার্ট ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ, যাতে ট্রিপ ও আয় বাড়ে এবং নির্ভরযোগ্যতার সাথে পেমেন্ট নিশ্চিত হয়।

রেজিস্ট্রেশনের পর প্রথম পাঁচটি ট্রিপ কমিশন ফ্রি সুবিধাসহ "অল সমাধান" অ্যাম্বুল্যান্স পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার অন্যান্য সুযোগ। ফার্মেসি মালিকদের জন্য "অল সমাধান" নিয়ে এসেছে বিক্রয় বৃদ্ধি ও ডিজিটাল সম্প্রসারণের বাস্তবসম্মত সুযোগ। প্ল্যাটফর্মে যুক্ত হলে অ্যাপের মাধ্যমে অনলাইনে নতুন গ্রাহক, স্বচ্ছ লেনদেন, নিয়মিত অর্ডার, দ্রুত অর্ডার প্রসেসিং এবং বৃহৎ গ্রাহক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা সম্পূর্ণ ফ্রি মিলছে। পাশাপাশি স্মার্ট ইনভেন্টরি কন্ট্রোলসহ মাত্র ৩০০ টাকার প্রো ভার্সনে স্টক আপডেট রেখে বিক্রয়কে আরও গতিময় করার সুবিধা রাখা হয়েছে, এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফার্মেসিগুলোর মধ্যে পাইকারি ক্রয়-বিক্রয় ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

মানবিক সহায়তাকে আরও শক্তিশালী করতে "অল সমাধান" অ্যাপে রয়েছে স্বেচ্ছাসেবী রক্তদাতা ও গ্রহীতার সমন্বয়ে প্রযুক্তিনির্ভর একটি ফ্রি রক্তদান নেটওয়ার্ক, যা প্রয়োজনের মুহূর্তে দ্রুত যোগাযোগ ও সমন্বয় সহজ করেছে। "অল সমাধান" কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী নির্ভরযোগ্য সেবার নেটওয়ার্ক গড়ে তুলতে ফার্মেসি মালিক, ডেলিভারি পার্টনার এবং অ্যাম্বুল্যান্স সার্ভিস প্রোভাইডার/চালকদের যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও জরুরি সহায়তায় একটি দ্রুত, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। -প্রেস রিলিজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম