ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বগুড়ায় দুর্বৃত্তদের কোপে চাল ব্যবসায়ীর হাত-পা বিচ্ছিন্ন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  11:12 AM

news image

বগুড়া সদরে আশিক সরকার (৩৮) নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘীতে এ ঘটনা ঘটে। আহত আশিক ওই গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে। তিনি স্থানীয় বাজারে চালসহ কিছু ক্ষুদ্র ব্যবসা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান। তিনি বলেন, সোমবার রাতে আশিক সরকার বানদিঘী বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত মুখোশ পরে ধারালো অস্ত্র দিয়ে আশিকের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।  পরে স্থানীয়রা আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২টার দিকে আশিককে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখনও পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। সূত্র : সমকাল 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম