ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে ছোট্ট দুই বোনসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২৩,  3:26 PM

news image

বগুড়ায় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মণ্ডলপাড়ায় এ দুর্ঘটনায় শিশুদের বাবা ও মা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- জেলার কাহালু উপজেলার নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে অটোরিকশাচালক আমিনুর ইসলাম তোতা (৫৪) এবং জেলার কাহালু উপজেলার বিবিরপুকুরের রাশেদ শেখের মেয়ে আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২)। বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ জানান, সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়া সিএনজি চালকের মরদেহ তার স্বজনরা ঘটনাস্থল থেকেই নিয়ে যান। পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম