ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

“ষড়যন্ত্রের রাজনীতি কখনো দেশপ্রেমের সহায়ক হতে পারেনা”

#

২১ জুন, ২০২৩,  6:15 PM

news image

-অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া-

বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে বহুদলীয় রাজনীতি বিদ্যমান। একটা গণতান্ত্রিক দেশের রাজনীতির দলগুলোর লক্ষ ও উদ্দেশ্য হওয়া উচিত দেশ ও দেশের মানুষের মানুষের কল্যাণ। কোনো ব্যক্তি স্বার্থে রাজনীতি এবং দেশকে নিয়ে যড়যন্ত্রের স্বার্থে রাজনীতি করা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই গ্রহনযোগ্য হতে পারেনা। প্রত্যেকটি দলের উচিত দেশ ও দেশের মানুষের সমর্থন নিয়ে রাজনীতি করা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি-জামায়াত ও গণ অধিকার পরিষদ নামের রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত দেশকে নিয়ে করে যাচ্ছে ষড়যন্ত্র। দেশকে নিয়ে ষড়যন্ত্র করা এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা তাদের এই রাজনীতি কখনোই দেশপ্রেমের সহায়ক হতে পারেনা। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা প্রতিনিয়ত ক্ষমতায় আসা লোভ সামলাতে না পেরে এখন আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে তাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে নিজেদের স্বার্থ উদ্ধারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর তেমনি একজন লোক যার রাজনীতির মূল উদ্দেশ্য দেশ এবং তার মানুষের কল্যাণ নয় বরং নিজ স্বার্থ উদ্ধারই মুখ্য বিষয়। 

কোটা সংস্কার আন্দোলনকে ভিত্তি করে সাড়া বাংলার ছাত্র সমাজের আবেগকে পুঁজি করে নিজের স্বার্থ উদ্ধার করে আজকের এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এই হঠকারী ভিপি নুরুল হক নূর। ছাত্র সমাজের আবেগকে ব্যবহার করে হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভিপি। সেই থেকে শুরু করে এখন গড়ে তুলেছেন গণ অধিকার পরিষদ নামে এক ভুয়া রাজনৈতিক সংগঠন। উদ্দেশ্য ছিল এই সংগঠনের মাধ্যমে বাংলার জনগণের সেবা করা এবং তাদের জন্য কাজ করা। কিন্তু এ তো ভিপি নূরুল হল নূর যার কাজই হচ্ছে মানুষের আবেগকে ব্যবহার করা নিজের স্বার্থ উদ্ধার করা। গণ অধিকার পরিষদের নামে সে করে যাচ্ছে একের পর এক দূর্নীতি এবং করে যাচ্ছে দেশের বিরদ্ধে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র।

কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের আবেগকে ব্যবহার করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা যার কোনো হিসেবে কখনো দিতে পারিনি এই ভিপি নুরুল হক নূর। এখন গণ অধিকার পরিষদ দলের ফান্ড থেকেও টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। দলের নামে টাকা এনে নিজের পকেট ভারী করছেন প্রতিনিয়ত। সেইক্ষেত্রে দলীয় ফান্ডের কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই। কাউকে হিসাবনিকাশ দিতে চান না তিনি। এমনকি কেউ হিসাব চাইলে তিনি আজেবাজে কথা বলেন। ভিপি নুরুল হক নূর বাংলার মানুষকে সেবা করার কথা বলে গণ অধিকার পরিষদ গঠন করলেও তিনি এই গণ অধিকার পরিষদকে ব্যবহার করে নিজের পকেট ভারী করছেন। টাকার হিসেব চাওয়ায় দলের অন্যান্য নেতা কর্মীর সাথে কথা কাটাকাটি হয়েছে ভিপি নুরুল হক নূরের। যার ফলে নেতা কর্মীদের মধ্যে দুটো ভাগ তৈরী হয়েছে। যে দলের নিজেদের সদস্যদের মধ্যে কোনো মিল বন্ধন নেই সেটা কোনো দল হতে পারে বলে আমার মনে হয়না। এই গণ অধিকার পরিষদের নামের প্রতিনিয়ত টাকা এনে দলের কোনো কার্যক্রমে কাজে না লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত এই হঠকারী ভিপি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ নামের তথাকথিত দলকে ব্যবহার করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং গণতন্ত্রে বিশ্বাসী আওয়ামিলীগ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে বিএনপি-জামায়াতের সাথে প্রতিনিয়ত করে যাচ্ছে গ্রুপিং এবং চক্রান্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে করে যাচ্ছে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যড়যন্ত্র। এই ভিপি নুরুল হক নূর নিজের পকেট ভারী করার স্বার্থে দেশ এবং দেশের মানুষের সাথে প্রতিনিয়ত করে যাচ্ছে বেইমানি। এরই ধারাবাহিকতায় যে দেশের সাথে বাংলাদেশের কোনো কূটনীতিক সম্পর্ক নেই ঐ দেশের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে বৈঠক করেছে এই হঠকারী এবং বিশ্বাসঘাতক ভিপি নুরুল হক নূর। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিলো গণতন্ত্রে এবং বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী বাংলাদেশ আওয়ামিলীগ সরকারকে হঠিয়ে বাংলাদেশের পরিস্থিতিতে অস্বাভাবিক করার মাধ্যমে দেশের মানুষের জীবনকে অচল করে দিয়ে বিএনপি-জামায়াতের হাত ধরে ইসরায়েলের সহায়তায় ক্ষমতায় আসা। যে দলের মূল নেতা দলকে ব্যবহার করে নিজ স্বার্থ উদ্ধারে দ্বিতীয়বার ভাবেনা সেই দল কিভাবে একটা দেশের ক্ষমতায় আসার চিন্তা করে? কিভাবে ক্ষমতায় এসে এদেশের মানুষের কল্যাণে কাজ করবে বলে ফাঁকা বুলি ছাড়ে তা আমার বোধগম্য নয়। এই ভিপি নূরুল হল নূর এবং তার দল যদি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের অবস্থা কি ভয়ংকর হবে তা ভেবেই গা শিউরে ওঠছে। নিজের স্বার্থ উদ্ধারে সে বাংলাদেশকে বিদেশিদের নিকট বিক্রি করে দিতেও দ্বিধা করবেনা।

ধর্মকে ব্যবহার করে, দেশের মানুষের আবেগকে পুঁজি করে ভিপি নুরুল হক নূর ধর্মের নামে অপরাজনীতি করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নূর হজ্ব করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ‘আল্লাহর পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদিচক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত। বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরাইল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নূর ও তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উচ্চে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।’ ইসলামের খোলসে মাথা নেড়িয়ে টুপি পরে জুয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছে এই ভিপি নুরুল হক নূর।’ ইসরাইল ফিলিস্তিন তথা মুসলিম বিশ্বের চিরচেনা শত্রু। তারা আমাদের মুসলিম ভাইবোনদের প্রতিদিন নির্বিচারে হত্যা করছে। এই দেশটি ইসলামের শত্রু। ইসরাইলের সাথে বাংলাদেশের কোন কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্বেও ভিপি নুর কিভাবে দেশটির গোয়েন্দা সংস্থার সদস্য সাফাদির সাথে বিদেশে গিয়ে বৈঠক করা নিঃসন্দেহে ইসলাম এবং বাংলাদেশকে নিয়ে করা তার আন্তর্জাতিক যড়যন্ত্রের প্রমাণ এদেশের আলেম সমাজের আবেগকেও ব্যবহার করা বাদ দেয়নি সে।দেশের আলেম সমাজ এতদিন তার কথা শুনে বিভ্রান্ত হয়েছে নিঃসন্দেহে। এখন সবাই তা বুঝতে পেরেছে বলে সবাই হঠকারী, দেশ ও ইসলামের শত্রু ভিপি নুরুল হক নূরকে বিচারের আওতায় নিয়ের আসার দাবি করছে।

স্বাধীন বাংলাদেশে বসে দেশ এবং দেশের মানুষের আবেগকে পুঁজি করে নিজ স্বার্থ হাসিলে একমাত্র ব্যক্তি ভিপি নূরুল হক নূর বিএনপি-জামায়াতের দালাল হিসেবে দেশকে নিয়ে প্রতিনিয়ত যে ষড়যন্ত্র করে যাচ্ছে তা অবশ্যই বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশ বিরোধী কর্মকাণ্ড। বাংলাদেশের সংবিধানের আলোকে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সঠিক বিচার করা উচিত। পাশাপাশি এই হঠকারী ভিপি নূরের ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া উচিত যেন সে আর কখনো কোনো মানুষের আবেগকে ব্যবহার করে কোনো ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করার সুযোগ না পায়। ৩০ লক্ষ শহীদদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত জাতির জনক বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এই সোনার বাংলায় কোনো হঠকারী এবং বিশ্বাসঘাতকের জায়গা হবেনা। গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশ আওয়ামিলীগ সরকার এদেশ এবং দেশের মানুষের কল্যাণে সদা সচেষ্ট এবং আপোষহীন। অবিলম্বে এই হঠকারী ভিপি নুরুল হক নূরকে বাংলাদেশ সংবিধানের আলোকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিয়ে তার অপকর্মের উত্তম প্রতিদান প্রদানে সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং মানুষের আবগকে পুঁজি করে মানুষের কল্যাণে কাজ করবে বলে মিথ্যা আশ্বাস দিয়ে গড়ে ওঠা তথাকথিত গণ অধিকার পরিষদের নামে ভূয়া রাজনৈতিক সংগঠনের সকল ধরনের অপরাজনৈতিক কাজকর্ম বন্ধের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জোড় দাবি করছি।

লেখক: অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
ট্রেজারার
বরিশাল বিশ্ববিদ্যালয়
সাবেক চেয়ারম্যান
ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম