ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

‘৮ ঘণ্টার বেশি কাজ নয়’— সিদ্ধান্তে অটল দীপিকা

#

বিনোদন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫,  4:52 PM

news image

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্ত রাখার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না দীপিকা পাড়ুকোনের। তার পর থেকে একের পর এক কাজ হাত ছাড়া হয়েছে তার। কিছু দিন আগেই জানা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। সেই জায়গায় কি দেখা যাবে তার সবচেয়ে বড় ‘প্রতিদ্বন্দ্বী’ আলিয়া ভাটকে? এই জল্পনার মাঝেই দীপিকা সাহায্য পেলেন পাকিস্তান থেকে। বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে সুমতী চরিত্রের জন্য আলিয়ার সঙ্গে কথাবার্তা চলছে প্রযোজনা সংস্থার। তবে এখনও পর্যন্ত নির্মাতা বা আলিয়া এই বিষয়ে নীরব। কিছু দিন আগেই ছবির প্রযোজনা সংস্থা জানিয়েছে, সিকুয়েলে দীপিকা থাকছেন না। এই ছবিতে কাজ করতে গেলে দায়বদ্ধতার প্রয়োজন। এই বক্তব্যে দীপিকার আট ঘণ্টা কাজ করার সেই দাবি ফের চর্চায় উঠে আসে। মা হওয়ার পর থেকে এই শর্ত দিচ্ছেন অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপিকা। তিনি আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্তে অনড়। দীপিকার কথায়, ‘‘আমি বলিউডে বহু পুরুষ তারকাকে চিনি, যারা আট ঘণ্টা কাজ করেন। এমনকি সপ্তাহশেষে কেউ কেউ কাজই করেন না। সেই সময় কেউ আপত্তি তোলেন না। একজন মহিলা দাবি করলেই এই প্রশ্নগুলো ওঠে।’’  এই বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী ইকরা অজিজের সমর্থন পেলেন দীপিকা। পাকিস্তানি অভিনেত্রীও চার বছরের সন্তানের মা। দীপিকার সমর্থনে ইকরা তার সামাজিকমাধ্যমে লিখেছেন, “একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা রাখতে চাইছে। এই বিষয়টা তো সমর্থন করা উচিত। কাজের প্রতিশ্রুতি তো তিনি ভাঙছেন না। তাই সহকর্মীদের তাকে সমর্থন করা উচিত।” সূত্র: আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম