ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

‘২০৫০ সালে দেশের জনসংখ্যা ছাড়াবে ২০ কোটি’

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৩,  10:39 AM

news image

জাতিসংঘ সম্প্রতি একটি প্রাক্কললে ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যার চিত্র কেমন হবে তা নিয়ে বিশ্লেষণ তুলে ধরেছে। সেখানে বাংলাদেশের অবস্থানটিও তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, ‘২০৫০ সালে অর্থাৎ ২৭ বছর পর বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটির ঘর পেরিয়ে যাবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের প্রাক্কলন অনুসারে, দেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৩০ লাখ। ভারত, চীন এবং নাইজেরিয়া হবে বিশ্বের শীর্ষ তিন জনবহুল দেশ। জনসংখ্যার দিক থেকে শীর্ষ-১০ দেশের তালিকায় দশম অবস্থানে থাকবে বাংলাদেশ। আর সে সময় বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৯৭০ কোটিতে।  এদিকে, বর্তমানে ১৪৩ কোটি এবং ১৪২ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারত এবং চীন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকলেও নাইজেরিয়ার অবস্থান ষষ্ঠ। ২০৫০ সালে দেশটির জনসংখ্যা ৩৭ কোটি ৭০ লাখে পৌঁছাবে এবং তৃতীয় অবস্থানে উঠে আসবে। যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দখলে।  ৩৬ কোটি ৭০ লাখের বেশি জনসংখ্যা নিয়ে পঞ্চম অবস্থানে থাকবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ষষ্ঠ অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। ২৩ কোটি জনসংখ্যা নিয়ে তালিকার সপ্তম দেশ হবে ব্রাজিল। ২১ কোটি ৭০ লাখ নিয়ে অষ্টম অবস্থানে থাকবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো আর ২১ কোটি ৪০ লাখ জনসংখ্যা নিয়ে ইথিওপিয়া তালিকায় নবম অবস্থানে থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম