ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

‘২০০৮ সালে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন করেছিলেন শেখ হাসিনা’ : দুদক চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৬,  2:01 PM

news image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি জানান, তখন তা খতিয়ে দেখলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারতেন না। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘২০২৬ দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশাল পরিবর্তনের পর গণতন্ত্রের উত্তরণের বছর। আশা করি, ভালো শাসক আমাদের শাসন করবে। দুদক চেয়ারম্যান জানান, ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে সম্পদের তথ্য দিয়েছিলেন— তাতে মিথ্যা তথ্য ছিল। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। হলফনামায় মিথ্য তথ্য কেউ নির্বাচিত হোক, তা দুদক চায় না বলেও উল্লেখ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম