ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘হায় হায় পার্টি হায় হায় করতে থাকুক, আমরা আমাদের কাজ করে যাই’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  1:11 PM

news image

যারা নাই নাই, গেল গেল, হায় হায় করে বেড়াচ্ছে, এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে একটু তাদের তো বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক। দেশ এগিয়ে যাবে, জনগণের ওপর আমাদের ভরসা আছে। জনগণ আমাদের পাশে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও জাতীয় মৎস্য পদক- ২০২২ প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।  শেখ হাসিনা বলেন, আমাদের জাতির পিতা বলে গেছেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আমিও বলছি আমাদের কেউই দাবায় রাখতে পারবে না। শত বাধা অতিক্রম করে আমরা পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করেছি। আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি। তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালি। আমরা যেন এভাবেই থাকতে পারি। অনেকেই মাছের কাটার জন্য মাছ খেতে চায় না। কিন্তু এতি প্রক্রিয়াজাত করলে কিন্তু নরম করে সেটি খাওয়া যায়।  প্রধানমন্ত্রী বলেন, আপনারা যদি প্রেসার কুকারে মাছ এক ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়। মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনো অসুবিধা হয় না। কাজেই এটা কিন্তু আমরা করি। একটু রেসিপিও দিয়ে দিলাম সঙ্গে। যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। বিশেষ করে ইলিশ মাছে একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ। অন্যান্য মাছ আরও কম সময়ে হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম