ঢাকা ২২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে তুষারধসে ছয় বান্ধবীসহ ৯ জনের করুণ মৃত্যু ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ আফগানিস্তানে বিমান হামলা চালালো পাকিস্তান শিরোপা লড়াইয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ম্যানসিটির চলছে বইমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি

‘সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে’: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৪,  10:54 AM

news image

সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগুন লাগে ষষ্ঠতলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’ তিনি বলেন, ‘আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো দুই থেকে তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।’ তিনি আরও বলেন, ‘আগুন ছয়তলায় লাগে। সেটি ওপরের দিকেেই গেছে, নিচে আসেনি। আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে।’ কোনো নাশকতা হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত করার আগে আমরা এটা বলতে পারব না। ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব। তদন্ত কমিটি পাঁচ সদস্যের হতে পারে, সাতজন হতে পারে, নয়জন হতে পারে, ১১ জনও হতে পারে। এটা এই মুহূর্তে বলা যাবে না। পরে জানানো হবে।’ প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম