ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৬,  1:52 PM

news image

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


ডা. জাহেদ বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইসিটির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তার এখন আর আপিল করারও সুযোগ নেই। তার মানে টেকনিক্যালি ব্যাপারটি এমন, শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যেহেতু শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারটিকে কন্ডিশন দেয়া হয়েছে, সেটিকে সিরিয়াসলি নেয়া উচিত। 


সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আবার ভারতের কিছু প্রতিষ্ঠিত মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন, এটি অপ্রত্যাশিত উল্লেখ করে ডা. জাহেদ বলেন, প্রত্যর্পণের আগ পর্যন্ত শেখ হাসিনা যেন এগুলো করতে না পারেন, সেটি প্রত্যাশা করেছিলাম এবং করব। ভারতের দিক থেকে বিষয়টি ঠিক হচ্ছে না বলে মনে করি। 


হাসিনার প্রত্যর্পণের দাবিটা স্ট্রং উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা নিজে আসুক বা আমরা আনি, এখানে কোনো কৌশল নেই। ভারতের সঙ্গে সম্পর্ক যে জায়গায় চলে গিয়েছিল, সেটির উন্নতি করতে অন্তত তাৎক্ষণিকভাবে শেখ হাসিনার মুখ বন্ধ রাখার পদক্ষেপ নিতে পারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হোক। তাকে বলা হোক, শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের সেনসিটিভিটি আছে। যখন বাঁধন কিংবা অন্য কেউ হামলার শিকার হচ্ছেন, তখন মিডিয়ার সঙ্গে শেখ হাসিনার কথা বলা বিরক্তিকর এবং ক্ষুব্ধ করে, সেটি ভারতের বোঝা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম