ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট একদিনে হামে ৮ জনের মৃত্যু দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি

‘শুধু পরিচালক নয়, অশ্লীল দৃশ্যের জন্য দায়ী অভিনয়শিল্পীও’

#

বিনোদন প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  5:31 PM

news image

সময় পাল্টেছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অভিনয়ের প্ল্যাটফর্ম। বড় পর্দা, ছোট পর্দা, ইউটিউবের পর এখন গুরুত্ব পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। অভিনয়শিল্পীরাও ঝুঁকছে এই প্ল্যাটফর্মের দিকে। ওটিটিতে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন অনেক অভিনয়শিল্পী। কিন্ত শুরু থেকেই ওটিটির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। সেটা হলো সেন্সরশিপ না থাকায় অশ্লীল দৃশ্য প্রদর্শন করে এই প্ল্যাটফর্ম। পরিচালকরা বলেন, গল্পের প্রয়োজন এসব দৃশ্য। কিন্ত অনেক দর্শক মনে করেন, অহেতুক দেখানো হয় এসব দৃশ্য। শুধু যে ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীল দৃশ্য দেখানো হয় তা নয়। ইউটিউব নাটকের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় এসব দৃশ্য। এর আগে অনেকেই এসব নিয়ে কথা বললেও এবার কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অশ্লীল দৃশ্যের জন্য শুধু পরিচালক দায়ী নয়, এর দায় অভিনয়শিল্পীরও। একজন অভিনয়শিল্পী পর্দায় কি করবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। একজন পরিচালক চাইলেই যে অশ্লীল দৃশ্যে অভিনয় করতে হবে, তার কোনো যৌক্তিকতা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম